২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে কিশোরকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আবুল কালাম মাঝি (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আবুল কালাম ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সদরঘাট এলাকায় বসবাস করছিলেন।পুলিশ জানায়, গত ২৪ মার্চ রাত আটটার দিকে ওই কিশোর বাসা থেকে নিউ মার্কেট এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে অভিযুক্ত আবুল কালাম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে সদরঘাট এলাকার একটি মেসে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে। পরদিন ২৫ মার্চ বিকেলে তাকে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি হোটেলের কক্ষে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
ওসি আফতাব উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে ২০ এপ্রিল রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সদরঘাট থানার আমির আলী জমিদারের মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন