২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বন্দরে তেল খালাস করছে দুটি জাহাজ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ জ্বালানি তেল খালাস করছে। সোমবার (২০ এপ্রিল) প্রায় ৬৮ হাজার ডিজেল নিয়ে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) জনসংযোগ শাখার সহকারী মহাব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেলবাহী জাহাজ এমটি ওকাত্রি ও ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে এমটি কেইপ বনি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।এছাড়া প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে এমটি লিয়েন সং হু নামে একটি জাহাজ, ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে এমটি প্যাসিফিক ইনডিগো নামে আরেকটি জাহাজ ও ২৭ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে এমটি নেইভ সিয়েলো নামে আরও একটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।

আরও পড়ুন