১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মশারির ভেতর বসে ‘ডিউটিতে’ নিরাপত্তা প্রহরী

অনলাইন ডেস্ক : দায়িত্ব পালনকালে মশার হাত থেকে বাঁচতে এবার আপাদমস্তক মশারিতে ঢেকে একটি চেয়ারে বসে আছেন এক নিরাপত্তা প্রহরী। ভারতের হায়দরাবাদে একটি আবাসিক এলাকার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, সুরজ কুমার বৌদ্ধ নামে এক ব্যক্তি তার এক্স অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করেছেন।ভিডিওতে দেখা যায়, একজন নিরাপত্তারক্ষী রাত্রিকালীন দায়িত্ব পালনের সময় নিজেকে মশারিতে আপাদমস্তক ঢেকে একটি চেয়ারে বসে আছেন। যখন প্রহরী জেগে থেকে দায়িত্ব পালন করছিলেন, তখন একজন নারীকে তার সঙ্গে কথা বলতে শোনা যায়।
ভিডিওটি শেয়ার করে সুরজ কুমার প্রশ্ন তোলেন, প্রহরীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক বসার জায়গার ব্যবস্থা করা কি যায় না? যেখানে ওই এলাকার বাসিন্দারা নিরাপদে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘুমাচ্ছেন।সুরজ কুমারের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।এক ব্যবহারকারী মন্তব্য করেন, এটা ‘ডিউটি’ নয়, এটা আধুনিক দাসত্ব, শুধু একটু ঘুরিয়ে করা হয়েছে।
আরেকজন ব্যবহারকারী লেখেন, ‘এই ছবিটা সত্যিই হৃদয়বিদারক।’

আরও পড়ুন