খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা সম্প্রতি ষ্টেশন রোডস্থ এশিয়ান এস.আর. হোটেলে সংগঠনের সভাপতি সাবেক কমিশনার আলহাজ্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আলাহাজ্ব মোঃ ছালামত আলী, মোহাম্মদ আবুল কদর, সালেহ আহমেদ সোলেমান, আবু বকর সিদ্দিকি, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন নুরুল আবছার, মোহাম্মদ এয়াকুব, আলহাজ্ব মোঃ ইব্রাহিম, অর্থ সম্পাদক মাওলানা আ.ন.ম আবদুশ শাকুর, লায়ন মোঃ মাহতাব উদ্দিন, জিয়াউর রহমান, মোঃ হারুন অর রশিদ, মাহফুজ কামাল, রফিক উদ্দিন, মোঃ ইউছুফ আলী, সাজ্জাদুল করিম টিংকু প্রমুখ। সভায় সংগঠনের মিলন মেলা ও সদস্য সংগ্রহ অভিযান সহ আগামী অর্থ বছরের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত আলোচনা হয়।





