৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪২ বছরে মা হতে যাচ্ছেন কারিশমা

বিনোদন ডেস্ক : বিয়ের পাঁচ বছর পর মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল কারিশমা তান্না। ছোটপর্দার এই অভিনেত্রী ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হতে চলেছেন।সামাজিকমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছেন তিনি নিজেই।২০২১ সালে ব্যবসায়ী বরুণ বাঙ্গেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা তান্না।সম্প্রতি স্বামী বরুণের সঙ্গে কিছু ছবি শেয়ার করে মা হওয়ার সুখবর দেন কারিশমা। সেখানে ঢিলেঢালা পোশাকে তার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।সেই পোস্টে উচ্ছ্বসিত কারিশমা লেখেন, ‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।
আমাদের ছোট পরিবার এবার আরও বড় হতে চলেছে।’এই সুখবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন কারিশমা তান্না। অভিনন্দন জানিয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ অনেকেই। অনেক ভক্তও তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন।২০০১ সালে সাড়া জাগানো ‘কিউকি সাস ভি কাভি বাহু থি’ দিয়ে ছোটপর্দায় অভিনয়জীবন শুরু করেন কারিশমা তান্না। পরে বড় পর্দাতেও দুর্দান্ত অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি।

আরও পড়ুন