৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএমপিতে যুক্ত হলো আরো ২৬৯ সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আরো ২৬৯টি সিসি ক্যামেরা স্থাপন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। নতুন ২৬৯টি ক্যামেরা চট্টগ্রাম মহানগরের ৯টি থানার ৮১টি স্থানে স্থাপন করা হয়েছে।রবিবার (৮ মার্চ) বিকেল ৩টায় দামপাড়াস্থ সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা তদারকি কার্যক্রম উদ্বোধন করেন সিএমপি কমিশনার।পর্যায়ক্রমে সিসি ক্যামেরার সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রæত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভ‚মিকা রাখবে।সিএমপি কমিশনার আরো বলেন, সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার মাধ্যমে নগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ স্থানসমূহ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।এতে যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতিতে দ্রæত ব্যবস্থা নেওয়া সহজ হবে।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন