৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শাহ আমানতে বাতিল আরও ৫ আন্তর্জাতিক ফ্লাইট, মোট ২৬৯

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের স্থবিরতা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯টিতে।সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।তিনি বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া এয়ার আরাবিয়ার ১টি আগমন ফ্লাইট এবং সালাম এয়ারের ১টি আগমন ও ১টি বহির্গমন ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে, সীমিত আকারে কিছু ফ্লাইট চলাচল সচল রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭টি আগমন ও ৬টি বহির্গমন ফ্লাইট আজ পরিচালিত হয়েছে। তবে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো অপরিবর্তিত রয়েছে।’

আরও পড়ুন