৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যিশুর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নীলাঞ্জনার!

বিনোদন ডেস্ক : কাগজে-কলমে আলাদা হলেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত? সামাজিকমাধ্যমে একটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন নীলাঞ্জনা। সেখান থেকেই খবরটি ছড়িয়েছে। ইনস্টাগ্রামের একটি পোস্টে নীলাঞ্জনা লেখেন, কখনো কখনো জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।জল্পনা আরো বাড়িয়ে নীলাঞ্জনা তার পোস্টে লেখেন, আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি।
প্রাক্তন অভিনেত্রী তার পোস্টের শেষে লেখেন, আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না।
বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।গত বছর থেকেইশোনা যেত, আলাদা হচ্ছেন নীলাঞ্জনা শর্মা এবং যিশু সেনগুপ্ত। তারা আর একসঙ্গে থাকেন না।এমনকী সূত্রের বরাদে জানা গিয়েছে এই তারকা দম্পতির মেয়েরাও অভিনেতার সঙ্গে যোগাযোগ রাখেন না। বরং মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা।তাদের এই দূরত্বের কারণ হিসেবে মাঝে অভিনেতার আপ্তসহায়কের নাম শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে নীলাঞ্জনা বা যিশুর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।কাজের দিক থেকে যিশু সেনগুপ্তকে দর্শক শেষবার সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় দেখা গেছে।অন্যদিকে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম ‘নিনি চিনিস মাম্মা’। এই প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ধারাবাহিক প্রযোজনা করছেন তিনি।

আরও পড়ুন