১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে ‎ট্রাকভর্তি চোরাই রড আটক

‎মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে আবুল খায়ের গ্রুপের চোরাই রড আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও সেগুন কাঠের কিছু ফার্নিচার জব্দ করা হয়। ‎শনিবার (৩১ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ্ববর্তী ধুমঘাট হাজী চাঁন মিয়া বিদ্যালয়ের পাশে একটি বাড়ি থেকে এসব চোরাই মালামাল জব্দ করা হয়।
‎‎জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাতে একটি চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চালকদের সঙ্গে আঁতাত করে রড ও ফার্নিচার গাড়ি থেকে নামিয়ে বিক্রি করে আসছে। শনিবার রাতে একটি ট্রাক থেকে রড নামানোর সময় স্থানীয় লোকজন আসলে পালিয়ে যায় চক্রটি। পরে পুলিশ এসে ট্রাকবোঝাই রডসহ মালামাল আটক করে।‎
‎সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, আটক করা মালামাল জোরারগঞ্জ থানা হেফাজতে রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। চোর চক্রের সদস্যের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন