মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের এক সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানে ফুটওভার ব্রিজের রেলিংয়ে দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জা করে প্রচারণার অভিযোগে মো. দেলোয়ার হোসেন মাসুদকে নির্বাচনী আচরণবিধির বিধি ২৭ (ক) অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, সরকারি স্থাপনায় আলোকসজ্জা ব্যবহার করে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তাৎক্ষণিকভাবে আলোকসজ্জা অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।





