খবর বিজ্ঞপ্তি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ Au Revoir Madame নামক একটি গ্রন্থ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। প্যারিসের লা রুস (La Ruche) অডিটোরিয়ামে, লা রুস-এর সহযোগিতায়, শিল্পী, চিন্তাবিদ এবং সমাজকর্মীদের উপস্থিতিতে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলয়েস মার্টিনো (প্রজেক্ট ইনকিউবেশন চিফ, লা রুস), প্যাট্রিসিয়া ক্যারল ম্যানেং’স সানডে (সিইও, পিএম কনসাল্টিং এবং মানবাধিকার কর্মী), শিল্পী আন্না পেত্রুসেনকো, মিস্টার ডমিনিক (ফ্যাসিলিটেটর), মিস্টার ম্যাথিউ (ফ্যাসিলিটেটর), মিস্টার প্যাসকেল হজার (অর্গানাইজেশন কনসালট্যান্ট), এলিন জার্ডিন, থিয়েলি (SCIC SAPIE / La Scenosphère), এবং মিস সো (Ms. Sow) সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।তাঁর অসামান্য অবদান এবং স্মৃতি উদযাপনের এই অনুষ্ঠানটি ছিল সত্যিই স্মরণীয়। গ্রন্থটি সম্পাদনা করেছেন কবি, গবেষক এবং সংস্কৃতিকর্মী আবু জুবায়ের।





