১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই’

বিনোদন ডেস্ক: তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। তবে এ নিয়ে তাঁদের বক্তব্য ‘শুধুই সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।’ প্রায়ই এমন গুঞ্জনের মধ্যে আবার একসঙ্গে ছবি দিয়ে আলোচনায় আরশ খান।আর এই ছবি নিয়েই প্রশ্ন উঠেছে সুনেরাহ ও আরশ কি তবে বিয়ে করলেন?
ছবিটি বিয়ের আসরের। বর সেজে আছেন আরশ খান, বধূ সুনেরাহ। এই ছবিটি পোস্ট করে আরশ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ ফলে আগুন ধরে যাওয়ার জন্য এই একটি বাক্যই যথেষ্ট।নেটিজেনরা ধরে নিয়েছেন আরশ ও সুনেরাহ বিয়ে করেছেন। নেটিজেনরা অহরহ মন্তব্য করছেন, অনেকেই জানাচ্ছেন অভিনন্দন। একজন লিখেছেন, ‘যাক নির্বাচনের আগে কামডা সেরে ফেললেন ভাই, শুভকামনা রইল আপনার জন্য।’অনেকেই আবার দ্বিধা প্রকাশ করেছেন।
জানতে চাইছেন আসলেই বিয়ে করেছেন কি না। ভক্তদের মন্তব্য— ‘বেশ মানিয়েছে তাদের।’ কেউ লিখেছেন, ‘অটুট থাকুক এই ভালোবাসা।’তবে আসলে এই ছবিটি কিসের, সেটা নিশ্চিত করেননি আরশ খান। তবে নেটিজেনদের বড় অংশই মনে করছেন এটা কোনো নাটকের স্থিরচিত্র।
আরশের মঞ্চ ও টেলিভিশন মিলিয়ে এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার। এ সময়ে তিনি একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি হয়ে কাজ করে প্রশংসিত হয়েছেন। তবে এক বছর ধরে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন সুনেরাহর সঙ্গে জুটি বেঁধে। এই জুটি থেকেই তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। এর আগে গত ডিসেম্বরে একসঙ্গে তাঁদের রোমান্টিক একটি ছবি পোস্ট করেন সুনেরাহ। তখনো এ নিয়ে গুঞ্জন শুরু হয়। অভিনেতা ইরফান সাজ্জাদসহ অনেকেই অভিনন্দন জানান।

আরও পড়ুন