অনলাইন ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন রুট থেকে ঢাকাগামী পাঁচটি ফ্লাইট ডাইভার্ট হয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে।বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
বিমানবন্দর সূত্র জানায়, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের কক্সবাজার-ঢাকা, সিঙ্গাপুর-ঢাকা এবং মালদ্বীপের মালে-ঢাকা রুটের তিনটি ফ্লাইট রয়েছে। এছাড়া নভোএয়ারের সৈয়দপুর-ঢাকা রুটের একটি ফ্লাইটও চট্টগ্রামে অবতরণ করে।অন্যদিকে, এয়ার আস্ট্রার চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে বৈরী আবহাওয়ার কারণে পুনরায় চট্টগ্রামে ফিরে আসে।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে এসব ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো দ্রুত তাদের নির্ধারিত গন্তব্যে রওনা দেবে।’





