৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। এতে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।
২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।
ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছালে নোমান, এনটিভির স্পেশাল করসপনডেন্ট শামসুল হক হায়দরী, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন সবুজ, চ্যানেল ওয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, কালের কণ্ঠের রিপোর্টার ফারুক মুনির এবং বাংলা নিউজের সিনিয়র ফটোগ্রাফার সোহেল সরওয়ার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি এনামুল হক বলেন, ‘ক্যামেরা জার্নালিস্টদের অধিকার রক্ষা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। সাধারণ সম্পাদক মামুন জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ পেশাগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ।’

আরও পড়ুন