১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চসিক নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন এড. ফরিদ আহমেদ আনসারী

খবর বিজ্ঞপ্তি: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন ধানের শীষ সমর্থক গোষ্ঠী, কেন্দ্রীয় কমিটির
যুগ্ম আহবায়ক এড. ফরিদ আহমেদ আনসারী (এলএল.বি, এলএল.এম)। তিনি এক বিবৃতিতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার মনোভাব ব্যক্ত করেন। তিনি কাপাসগোলা ইউনিট ছাত্রদলের (১৯৮৮) সাবেক ক্রীড়া সম্পাদক, চকবাজার ওয়ার্ড ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম মহানগর জাসাসের সাবেক কার্যকরী সদস্য, চকবাজার ওয়ার্ড বি এন পির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন