অনলাইন ডেস্ক: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১৭ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।মরহুমার পরিবার সূত্রে জানানো হয়েছে, দুটি ধাপে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।আজ বুধবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোড এলাকার ৪৩ নম্বর বাড়ির সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।শোকসন্তপ্ত পরিবারের প্রতি জেলা বিএনপি ও জামায়াতের জেলা আমিরসহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর সমবেদনা জানিয়েছেন।





