১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভোটের সরঞ্জাম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম।নির্ধারিত সময় সকাল ১০টায় বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে সকাল ১১টার দিকে কার্যক্রম শুরু হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে কেন্দ্র করে নগরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়।ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটকক্ষের প্রয়োজনীয় সামগ্রীসহ সব উপকরণ বুঝে নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।এর আগেই জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো হয়েছে। ধাপে ধাপে পুরো জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোনো ঝুঁকি তারা দেখছেন না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে থাকবে বাড়তি সতর্কতা।

আরও পড়ুন