৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে দু’গ্রুপের মধ্যে মারামারি, শিশুসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে মারামারি ও গুলির ঘটনায় এক শিশুসহ চারজন আহত হয়েছেন।শনিবার (৪ এপ্রিল) রাতে মিয়াখান নগর ফ্লাওয়ার মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ।আহতরা হলেন- মো. হাসান, জসিম, ইসমাইল মিয়া ও ১২ বছর বয়সী ফাহিম। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবহান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। এ সময় মোরশেদ গ্রুপ শটগান দিয়ে গুলি ছোড়ে এবং প্রতিপক্ষের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পথচারী একজন সিএনজি অটোরিকশা চালক ও একজন ফ্লাওয়ার মিল শ্রমিকসহ ৪ জন গুলিবিদ্ধ হন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, মোরশেদ খান দীর্ঘদিন পলাতক ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরে আসেন। তিনি নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিলেও বর্তমানে তার কোনো সাংগঠনিক পদ নেই।

আরও পড়ুন