১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের দুইশত সুবিধাবঞ্চিত শিশুর সাথে ব্ল্যাক টু ব্লু সোসাইটি

সংবাদ বিজ্ঞপ্তি: বিশ্ব শিশু দিবস ২০২৫ উপলক্ষে ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রাম এর উদ্যোগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুইশত শিশুর সাথে ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রাম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্ল্যাক টু ব্লু সোসাইটি চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান নিফাজ, বর্তমান সভাপতি মায়মুনা বিনতে রহিম, সাধারণ সম্পাদক সানিয়া ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক তকি তাহমিদ, কোষাধ্যক্ষ নাদিয়া ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মেবায়ের সিয়াম এবং সদস্য সাজিদা জয়হা।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দে এর সঞ্চালনায় আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে নিবাসী শিশু মো: আবরাহাম। অত:পর নিবাসী শিশুদের মাঝে বিশেষ মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। বিকাল ৩:০০ ঘটিকায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপরেই নিবাসী শিশুদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানের শেষভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বিশ্ব শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোঁটানোর ক্ষেত্রে এ ধরণের ব্যতিক্রমী আয়োজনের জন্য ব্ল্যাক টু ব্লু সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন