১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এলাকায় ফেরা ভোটারদের প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ভোট দিতে নিজ এলাকায় ফিরে যাচ্ছেন ভোটাররা। এতে কোথাও কোথাও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।ভোট দিতে এলাকায় ফিরে যাওয়া ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের কল্যাণে ভোটাধিকার প্রয়োগ করতে আপনারা অনেক কষ্ট করে নিজ নিজ ভোটার এলাকায় যাচ্ছেন, আপনাদের এই আন্তরিকতা দেখে আমি সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত।তিনি আরো বলেন, আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন আপনাদের এই যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখেন। একই সঙ্গে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন তারা সর্বাত্মক সহযোগিতা করেন।

আরও পড়ুন