৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ পরবর্তী প্রথম দিনে শিক্ষার্থীদের সালামি দিল ন্যাশনাল গ্রামার স্কুল

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের হালিশহরে অবস্থিত ন্যাশনাল গ্রামার স্কুল-এ ঈদের ছুটির পর প্রথম স্কুল দিবসে শিক্ষার্থীদের মাঝে ঈদের সালামি বিতরণ করা হয়েছে।রোববার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। স্কুলে আসা প্রতিটি শিক্ষার্থীকে ঈদের সালামি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।স্কুলের পরিচালক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের আনন্দ দেওয়া। পড়াশোনার পাশাপাশি তারা যেন স্কুলে আসতে আগ্রহী হয় এবং পড়ায় মনোযোগী হয়—সেই চিন্তা থেকেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।”তিনি আরও বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করে এবং তাদের স্কুলমুখী করতে ইতিবাচক ভূমিকা রাখে।ঈদ পরবর্তী প্রথম দিনে এমন আয়োজন পেয়ে শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বসিত ছিল। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে অভিভাবকরাও ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও পড়ুন