২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারকারা কেন দেউলিয়া হন? নিজের অভিজ্ঞতায় জানালেন তামান্না

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তামান্না ভাটিয়া মাত্র ১৫ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন। দীর্ঘ ২১ বছরের পথচলায় অভিনয় ছাড়াও তিনি এখন একজন সফল নারী উদ্যোক্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বিনোদন জগতের অনিশ্চয়তা এবং টাকা জমানোর গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন।তামান্না বলেন, অভিনেতারা অনেক সময় কাজ করে প্রচুর টাকা আয় করেন।কিন্তু সেই টাকা যদি সঠিক জায়গায় বিনিয়োগ করা না হয়, তবে ক্যারিয়ারের শেষে হাতে কিছুই থাকে না। তার মতে, আয়ের উৎস বাড়ানো এবং টাকা জমানোর কৌশল না জানলে যে কেউ আর্থিক সংকটে পড়তে পারেন।ক্যারিয়ারের শুরুতে তামান্নার সব টাকা-পয়সার হিসাব দেখাশোনা করতেন তার বাবা। আজও তার বাবা তাকে পরামর্শ দেন।তামান্না জানান, বাবার বুদ্ধিতেই তিনি রিয়েল এস্টেট (জমি বা ফ্ল্যাট), গয়না এবং বিভিন্ন লাভজনক খাতে টাকা বিনিয়োগ করেছেন। তার একটি শক্তিশালী পোর্টফোলিও বা বিনিয়োগের তালিকা রয়েছে যা তাকে আর্থিকভাবে নিরাপদ রাখে।সাক্ষাৎকারে উঠে আসে অতীতের বড় তারকাদের কথা। নব্বইয়ের দশকে অমিতাভ বচ্চন তার ব্যবসার কারণে দেউলিয়া হয়ে গিয়েছিলেন, পরে কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ান।এমনকি জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ এবং এক সময়ের সুপারস্টার ভারত ভূষণও চরম আর্থিক সংকটে পড়েছিলেন। তামান্না মনে করেন, এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি।সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন