বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবস উপলক্ষ্যে ভালোবাসার এক অন্যরকম মুহূর্ত ভাগ করে নিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন তাঁর কন্যা আনায়া ফারুকের ছবি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়েকে কোলে নিয়ে একটি আবেগঘন ছবি শেয়ার করেন অপূর্ব। আরেকটি ছবিতে দেখা যায়, মেয়ে আনায়াকে ঘিরে হাসিমুখে দাঁড়িয়ে আছেন অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান।ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।”ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তাঁর স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা গেছে
পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। হাজার হাজার রিঅ্যাক্ট ও অসংখ্য শুভেচ্ছা বার্তায় সিক্ত হয় এই নতুন অধ্যায়ের ঘোষণা।
ব্যক্তিগত জীবনে অপূর্ব নতুন যাত্রা শুরু করেন ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করে। এরপর গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা আনায়া।এর আগে ২০১১ সালে অপূর্ব বিয়ে করেছিলেন নাজিয়া হাসান অদিতি-কে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০২০ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
এই সংসারে রয়েছে তাঁদের পুত্র আয়াশ। তারও আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা-র সঙ্গে স্বল্প সময়ের একটি বৈবাহিক সম্পর্কেও ছিলেন অপূর্ব।





