১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৬০ বছরেও ‘কিশোরী’ থাকতে চান চমক

বিনোদন ডেস্ক : বছরদুয়েক আগে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছিলেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার সম্পর্কের উষ্ণতা এবার ফুটে উঠেছে ভালোবাসা দিবসের বিশেষ এক পোস্টে। ব্যক্তিজীবনের সরল অনুভূতি আবারও ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নিজের ফেসবুক পেজে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে চমক লেখেন, ‘এখন আমার কাছে ভালোবাসা মানে পুরনো মানুষটাকে প্রতিদিন নতুন করে খুঁজে নেওয়া, পাশে থাকা, যত্ন করা।’নিজের ভবিষ্যৎ জীবনের এক কোমল স্বপ্নও প্রকাশ করেন তিনি। চমকের ভাষায়, ‘আমার ৬০তম বসন্তে, কুঁচকে যাওয়া হাত তোমার হাতে রেখে এক বসন্ত বিকেল উদ্‌যাপন করতে চাই।’পোস্টে তিনি জানান, জীবনের শেষ প্রান্তে প্রিয় মানুষটির সঙ্গে সাধারণ কিছু মুহূর্ত উপভোগ করাই তার সবচেয়ে বড় ইচ্ছা— কখনো নরওয়ের কোনো নির্জন গ্রামে বসে কফি খাওয়া, কখনো প্রিয় কবিতা পড়তে পড়তে তার কাঁধে মাথা রাখা।মার্কিন কবি শেল সিলভারস্টেইন-এর কবিতা পড়ার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, তুমি অন্য মেয়ের দিকে তাকালে তোমার দিকে চোখ রাঙিয়ে তাকাতে চাই।শেল সিলভারস্টেইনের (মার্কিন লেখক) একটা কবিতা পড়তে পড়তে তোমার কাঁধে মাথা রেখে, ৬০ বছরে নিজেকে কিশোরী ভাবতে চাই।জীবনের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে চমক আরো যোগ করেন, ‘খুব সাধারণ কয়েকটা স্বপ্ন ছিল। প্রায় সবই পূরণ হয়েছে। এখন শুধু তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই।এটা পূরণ হলে আর কোনো আফসোস থাকবে না।’

আরও পড়ুন