৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাসের এসি বক্সে মিলল ইয়াবা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বাকলিয়া থানা এলাকায় সোমবার ভোরে নতুন ব্রিজ গোলচত্বরে অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করা হয়।নুরুল কবির (৩৫), কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী জাগিরা ঘোনা নতুনবাজার লম্বা কবিরের বাড়ির শফিউল আলমের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নগরের নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।এ সময় ভোর সোয়া পাঁচটার দিকে ‘সেন্টমার্টিন আব্দুল্লাহ’ নামের একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে তল্লাশি করে সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জড়িত থাকার অভিযোগে নুরুল কবিরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন