৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন প্রেমে জড়ালেন রিয়া?

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে প্রায় সাত বছর। সেই সময়ের বিতর্ক, ট্রোলিং, আইনি জটিলতা এবং মানসিক চাপে অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর জীবন কার্যত ওলটপালট গিয়েছিল। তবু এত কিছুর পরেও প্রেমের ওপর বিশ্বাস হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ও অনুষ্ঠানে রিয়া স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এখনো ভালোবাসায় বিশ্বাস করেন এবং আবার নতুনভাবে জীবন শুরু করতে চান।রিয়া বলেন, ‘আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু তাতে আমার প্রেমের ওপর বিশ্বাস নষ্ট হয়নি।’ তার মতে, অতীতের অভিজ্ঞতা তাকে বাস্তববাদী মানুষ করে তুলেছে। সুশান্তের মৃত্যুর পর রিয়াকে ঘিরে যে তীব্র সমালোচনা ও জনরোষ তৈরি হয়েছিল, তা তার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল।
সেই কঠিন সময়ের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন প্রায় কেউই আমার সঙ্গে কাজ করতে চাইছিল না।’ রিয়ার কথায়, সেই সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না সেই পরিস্থিতি থেকে আদৌ বেরিয়ে আসতে পারবেন কি না। তবে তিনি এটাও স্বীকার করেছেন, কিছু মানুষ তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। রিয়া জানান, ‘যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন কিছু মানুষ আমার পাশে ছিল।তাদের সমর্থনই আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দিয়েছে।’
সেই সহানুভূতি ও ভরসাই তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রিয়া আরো বলেন, ‘অতীত আমাকে ভেঙেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমাকে আরো শক্তও করেছে।’ তার এই বক্তব্যে স্পষ্ট তিনি আর শুধুমাত্র অতীতের বিতর্কে আটকে থাকতে চান না। বরং নিজের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলতে চান।

আরও পড়ুন