বিনোদন ডেস্ক : সোনম কাপুর মানেই ফ্যাশন এবং স্পষ্টবাদিতা। বর্তমানে তিনি তার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন। ৪০-এ ফের মা হচ্ছেন অনিলকন্যা। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় হবু মা সোনমকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা।সেখানেই ঘটে এক মিষ্টি মুহূর্ত, যা এখন সামাজিক মাধ্যমে আলোচনায়।ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম কাপুর তার চেনা আভিজাত্যে ধীরপায়ে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। গর্ভাবস্থার শেষের দিকে এসেও তার স্টাইল স্টেটমেন্ট বিন্দুমাত্র কমেনি। ঠিক সেই সময় এক পাপারাজ্জি চিন্তিত সুরে অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘ম্যাম, শরীর কেমন আছে? সব ঠিক আছে তো?’
হঠাৎ এই ব্যক্তিগত প্রশ্নের জবাবে সোনম বিরক্ত না হয়ে বরং হেসে ফেলেন।ক্যামেরার দিকে তাকিয়ে খুব মিষ্টি স্বরে তিনি জবাব দেন, ‘হ্যাঁ, আমি খুব ভালো আছি। অনেক ধন্যবাদ আপনাদের।’ তাঁর চেহারার সেই মাতৃত্বকালীন জেল্লা (Pregnancy Glow) দেখে ভক্তরা বলছেন, সোনমকে এর আগে কখনো এত সুন্দর লাগেনি।ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সোনমের সৌজন্যবোধের প্রশংসা করছেন সবাই।সাধারণত এই অবস্থায় অনেকেই ভিড় বা প্রশ্ন এড়িয়ে চলেন, কিন্তু সোনম যেভাবে হাসিমুখে উত্তর দিয়েছেন, তাতে তাঁর ধৈর্য এবং সৌজন্য ফুটে উঠেছে। নেটিজেনদের মন্তব্য, ‘সোনম সবসময়ই খুব রিয়েল।’




