১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের ঝাড়ু মিছিল

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।আজ রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিলের মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারীদের অবমাননা করা এবং দেশের উন্নয়নযাত্রায় তাদের ভূমিকাকে খাটো করে দেখা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দীর্ঘদিনের পুরনো নীতি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ স্পষ্ট ভাষায় বলেন, কর্মজীবী নারীদের সম্মানহানি কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই ধৃষ্টতার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলটিকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।সমাবেশে শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি দলটির সমালোচনা করে বলেন, স্বাধীনতার পর থেকে তারা গঠনমূলক ভূমিকার চেয়ে ষড়যন্ত্র ও দ্বিচারিতাকেই বেশি প্রাধান্য দিয়েছে। তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামোকে তিনি রাষ্ট্রকাঠামোর জন্য হুমকিস্বরূপ এবং ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন