১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।আজ শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভেরিফায়েড ফেসবুকে সাক্ষাতের সময়কার একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আরও পড়ুন