৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চুরির অভিযোগে স্ত্রীকে বেঁধে নির্যাতন, স্বামীর মাথা ন্যাড়া

অনলাইন ডেস্ক: পায়ের নুপুর চুরি করার অভিযোগে এক নারীকে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই নারীর স্বামীর মাথা ন্যাড়া করে হেনস্তা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।গতকাল রবিবার (৫ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের সরকারপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সরকারপাড়ার সাজ্জাদের কন্যা তাসমিনের পায়ের নুপুর খুলে নেওয়ার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে নর্থ পয়েন্ট স্কুলের ৩ নম্বর ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি ভবনের বারান্দার খুটিতে বাঁধা হয় ওই নারীকে। শারীরিকভাবে নির্যাতন করা হয় তাকে। এসময় তার স্বামীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
নির্যাতনের পর ওই নারীকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। থানায় তার বিরুদ্ধে চুরির মামলা করেন ওই শিশুর ভাই সৌরভ।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকীম জানান, জনতা ওই নারীকে আটক করে থানায় দেয়। তার বিরুদ্ধে নুপুর চুরির মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন