অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলার ধ্বংসাবশেষে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এই তথ্য নিশ্চিত করেছে।প্রাথমিকভাবে জানা গেছে, নিহত বাংলাদেশি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। ড্রোনটি ভূপাতিত হওয়ার সময় ধ্বংসাবশেষ এসে ওই ব্যক্তির ওপর পড়ে। এখন পর্যন্ত তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।‘ইউএই লেবার্স’ নামের একটি সংগঠন জানিয়েছে, আল রিফা এলাকার ওপর দিয়ে উড়ন্ত ড্রোনটি টার্গেট করে ধ্বংস করা হয়। তবে ধ্বংসাবশেষ ফার্মে পড়ে প্রাণহানির ঘটনা ঘটে।সরকারি সূত্রে জানানো হয়েছে, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা করতে হবে। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন।





