৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতের তেল ট্যাংকারে ইরানের হামলা, ৩ শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরের দুবাই উপকূলে কুয়েতের একটি বিশাল তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩০ মার্চ) সকালে ‘আল-সালমি’ নামক এই জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায় এবং তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে দুবাই কর্তৃপক্ষের তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল, যার বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলারেরও বেশি।দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।আলজাজিরার ব্রেকিং নিউজ অনুযায়ী, এই ঘটনায় জাতিসংঘের ৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। বর্তমানে জাহাজটির ক্ষতির পরিমাণ পরীক্ষা করে দেখা হচ্ছে। এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাময়িকভাবে বেড়ে যায়।গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর এটি সর্বশেষ হামলার ঘটনা।সূত্র : আলজাজিরা, দ্য গার্ডিয়ান

আরও পড়ুন