২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে আর্থিক অনুদান প্রদান

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ অনুদান ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেয়া হয়। মিরসরাইয়ের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, মিরসরাইয়ের সাংসদ নুরুল আমিন এমপির নির্দেশনায় আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কষ্ট লাঘবে এই সহায়তা সামান্য প্রচেষ্টা মাত্র। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।এ সময় মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, আবদুর রহিম মিয়াখান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তারি সোহেল, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সোহেল আরমানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন