১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাফেজ মোহাম্মদ সাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদে খতমে তারাবি সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম নগরীর পুরাতন বিমান অফিস আনন্দবাগ লেনে অবস্থিত চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় সংলগ্ন হাফেজ মোহাম্মদ সাদেক ওয়াকফ এস্টেট জামে মসজিদে পবিত্র মাহে রমজানের ২৭তম রজনীতে ৩০ পারা কোরআন খতমের মাধ্যমে তারাবিহ সম্পন্ন হয়েছে।লাইলাতুল কদরের এই পবিত্র রজনি মোবারক রাতে আয়োজিত খতমে তারাবিহতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাহেদ বকস্, এতে আরো উপস্থিত ছিলেন দিদারুল আলম, মোহাম্মদ রেজা, জিয়াউদ্দিন শাহীসহ অত্র এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লীগণ।
খতমে তারাবিহ শেষে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ এহসানুল হক দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

 

 

আরও পড়ুন