৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যে নিহত দুজনের লাশ ফিরিয়ে আনা হবে : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যে হামলায় দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন।আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বিভিন্ন দেশে আহত হয়েছেন ৭ জন বাংলাদেশি।
প্রতিমন্ত্রী জানান, প্রবাসী নাগরিকরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। প্রবাসী নাগরিকদের জন্য যা যা করণীয় আমরা সেটা করব।
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।

আরও পড়ুন