১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য

অনলাইন ডেস্ক: বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে।তিনি আরও জানান, বৈষম্য কমানো এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রাথমিকভাবে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা জোরদার করা হবে।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলমান কিন্তু কার্যকর নয়—এমন কিছু প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এসব ‘জম্বি প্রকল্প’ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সরকারি অর্থের অপচয় কমানো যায়।তিনি জানান, সরকার সামগ্রিকভাবে বৈষম্যহীন উন্নয়ন, টেকসই অর্থনীতি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন