৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতাবিরোধীরা নারীদের কর্মমুখী হওয়া থেকে বিরত রাখতে চায় : আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, ‘জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এ দেশের মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই অদম্য সাহসী বাংলাদেশিরা কখনো হারেনি, হারতে পারে না। যারা সেসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও আমাদের দেশের নারীদের কর্মমুখী হওয়া থেকে বিরত রাখতে চায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন ভাবনা কোনোমতেই সম্ভব না।বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়িয়ে নারীকে গৃহবন্দি করে রাখার দিবাস্বপ্ন কোনো দিনই সফল হবে না।’মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদপুর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী এসব কথা বলেন।তিনি বলেন, সীতাকুণ্ড ঐতিহ্যগতভাবেই বিএনপি রাজনীতির অন্যতম অনুকরণীয় সাংগঠনিক অঞ্চল হিসেবে পরিচিত। আর মুরাদপুর হলো সীতাকুণ্ড বিএনপির শক্তিশালী ঘাঁটি।
এখানে ধানের শীষের বিজয় নিশ্চিতে বিএনপি নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করেন সব সময়। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখও এখানে ধানের শীষের বিজয় কেতন উড়বে।তিনি আরো বলেন, ‘আমাদের সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আমাদের সুযোগ এলে প্রত্যেকটি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধন করা হবে।শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পরিবেশ, তথ্য প্রযুক্তি সর্বক্ষেত্রেই আমাদের কাজের সুযোগ রয়েছে। দলের পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালিত করব, ইনশাআল্লাহ।’মুরাদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান হিরুর সভাপতিত্বে মুরাদপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সরোয়ার কামাল ও মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজা উদ্দিন, কাজী মো. মহিউদ্দিন, জহরুল আলম জহুর, ফেরদৌস আহমেদ মুন্না, আলতাফ হোসেন নিজামী, মুক্তিযোদ্ধা মহরম আলী প্রমুখ।

আরও পড়ুন