৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংসদ সাঈদ আল নোমানের সাথে তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রাম -১০ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সাইয়েদ আল নোমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নবনির্বাচিত সংসদ সদস্যের নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।সৌজন্য সাক্ষাতে তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সাইয়েদ আল নোমান বলেন,দেশের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি কাজে আগামী দিনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন