নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকার কৃতি সন্তান এবং চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাকসুদ আহমেদ সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।মরহুমের পরিবার ও চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, আলহাজ্ব মাকসুদ আহমেদ সরদারের নামাজে জানাজা আজ রাত ১০ ঘটিকার সময় পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হবে।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব মাকসুদ আহমেদ সরদার তাঁর দীর্ঘ কর্মজীবনে চট্টগ্রামের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটি, স্থানীয় সমাজসেবী সংগঠন, ফিরিঙ্গি বাজার এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়েছে।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, “মাকসুদ আহমেদ সরদার ছিলেন এক বিরল সমাজসেবক। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন।”পরিবারের পক্ষ থেকে মরহুমের সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসীকে আজ রাতের জানাজায় শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।





