খবর বিজ্ঞপ্তি: শ্রীশ্রী নারায়ণ মন্দির পুণঃ প্রতিষ্ঠার ১৫ তম বার্ষিকী উপলক্ষ্যে মিরসরাই পশ্চিম মায়ানী মালপাড়াস্থ স্বর্গীয় দিলীপ মাস্টার বাড়ী প্রাঙ্গনে আগামী ২১ ফেব্রুয়ারী শনিবার বিশ্ববাসীর রোগ-শোক জরাজীর্ণতার অবসানে দিনব্যাপী ‘শ্রীশ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ’ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় শ্রীশ্রী বিশ্ব শান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ, আশীর্বাদক থাকবেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ মিটন ব্রহ্মচারী। গীতাপাঠ করবেন তুলসীধামের বিশিষ্ট গীতাসুধাকর প্রদর্শন দেবনাথ, পৌরহিত্য করবেন, শ্রীমৎ ভবানন্দ ব্রহ্মচারী। বিবিএম ফ্যাশন, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে ধর্মপ্রাণ নর-নারীকে যথা সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকতে উদ্যাপন পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বিনীত অনুরোধ জানিয়েছেন।





