২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাই নিজামপুরে লরির চাপায় বৃদ্ধ নিহত

মিরসরাই প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নুরুল আলম উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই বৃদ্ধ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুরে যান। সেখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।

আরও পড়ুন