৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম’র মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি: শহরস্থ মিরসরাই ভবনে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর খতমে কোরআন, মিলাদ ও ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজুল হক মণি। সাধারণ সম্পাদক তৌহিদ উদ-দৌজা ভূঁইয়ার পরিচালনায় প্রোগ্রাম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ জাফর উল্যাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার কামরুল আলম।প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা, নব-নির্বাচিত সাংসদ নুরুল আমিন এমপি। উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রফেসর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর সামস্ উদ দোহা, এস জোহা চৌধুরী, মেজর মো. মেস্তফা, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা এড. আব্দুল মান্নান, কামরুল হাসান হারুন, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক নুরুল করিম, ড. মুহম্মদ কামাল উদ্দিন ও উপদেষ্টা ওমর ফারুখ আজাদ, মিরসরাই এসোসিয়েশন ইউএসএ এর সাবেক সভাপতি মনির আহমদ, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে গাজী মো. নিজাম উদ্দিন, মো. আলমগীর, মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি ইউনুস ভূঁইয়া, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, অর্থ সম্পাদক বাহার উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মানিক রতন শর্মা, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, প্রকাশনা সম্পাদক নুরুল করিম এরফান, সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদিকা রোকসানা আক্তার চৌধুরী(রুহি মোস্তফা), ক্রীড়া সম্পাদক জিয়া উদ্দিন ফরহাদ এবং কার্যনির্বাহী সদস্য আইয়ুব আলী, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন প্রমূখ। অনুষ্ঠানে খতমে কোরআন ও মিলাদ মাহফিলে সংগঠনের মরহুম ও প্রয়াত সদস্যগণ, দেশ, জাতি এবং সংগঠনের অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ, ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি অধিকতর সুদৃঢ় করে। ভবিষ্যতেও সংগঠনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও পড়ুন