মিরসরাই প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে হাসপাতালের বেডে শুয়ে ভোট দিলেন কামরুল হাসান বাপ্পি নামের এক ভোটার। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনেকের সাহায্য নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বাপ্পি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে হাসাপতালে ভর্তি হয়েছেন। কিন্তু ভোটাধিকার থেকে নিজেকে বঞ্চিত না করতে ভোট দিতে আসেন। এ বিষয়ে কামরুল হাসান বাপ্পি বলেন, আমি হাসপাতালের বেড শুয়ে থাকলেও মন পড়ে ভোটের মাঠে রয়েছে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছেনা। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম বলেন, বাপ্পি দল পাগল মানুষ। অসুস্থ্য থাকার পরও তাকে আটকানো যায়নি। আমাদের সাহায্য নিয়ে সে ভোট দিয়েছে।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা মো. শাহ আলম বলেন, একজন অসুস্থ্য ভোটার বেডে শুয়ে আসার পর ৪ জনে ধরে কেন্দ্রে তুলে ভোট দিয়েছে। একেন্দ্রে মোট ভোটার ৪৯৩১। দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়াই এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।





