৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পুনঃসংস্কার শেষে মাদ্রাসার উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী এলাকার মনু ভূঁইয়া পাড়ায় অবস্থিত আল হিকমা ফোরকানিয়া মাদ্রাসার পুনঃসংস্কারকৃত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা মক্তবটি উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের সার্বিক সহযোগিতায় পুনঃসংস্কার করা হয়। সংস্কার শেষে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু করায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’তিনি ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন