৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে পুকুরে ডুবে ১০ বছর বয়সী শিশুর মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মাহিন করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে। সে স্থানীয় পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে পুকুরে নামতে গিয়ে ডুবে যায় মাহিন।তারা আরো জানান, ২০২০ সালের ৫ এপ্রিল মারা যান মাহিনের মা। সর্বদা আগলে মায়ের অভাব ভুলিয়ে রাখেন তার মামা ফিরোজ আহমেদ প্রকাশ ফিরোজ মাস্টার।

আরও পড়ুন