১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে অটোরিকশা চালকের পাশে স্বেচ্ছাসেবক দল

মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মানবেতর জীবনযাপন করছিলেন সিএনজিচালিত অটোরিকশা চালক শেখ ফরিদ। দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানসহ নিরাপদ বসতঘর ছাড়াই পরিবার নিয়ে কঠিন জীবনযাপন করছিলেন তিনি।স্থানীয় স্বেচ্ছাসেবক ও সমাজসেবক ওমর শরীফ বিষয়টি জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে শেখ ফরিদের জন্য একটি নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।রবিবার (১৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ঘরটি শেখ ফরিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় আবেগাপ্লুত তিনি বলেন, ‘আমি অনেক খুশি। কোনরকমে সিএনজি চালিয়ে সংসার চালালেও নিজের একটি ঘর ছিল না। যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ, বিএনপি নেতা মো. রফিকুল কাদের নাছির, ওয়ার্ড সভাপতি মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা মো. শরীফ উদ্দিন, শাহ আলম, মো. সোহরাব উদ্দিন, মো. ইসমাইল, আইনুল কবির সজুন, মো. ওহিদুল ইসলাম, মো. আলী হায়দার প্রমুখ।

আরও পড়ুন