১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বর্ষাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও সহঅভিনেত্রী বর্ষা।ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনন্ত জলিল।তিনি বলেন, “আমি চাই দেশের সব মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে উঠুক। প্রতিটি নাগরিক যেন স্বচ্ছভাবে ভোট দিতে পারে এবং দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে।”তারকা দম্পতির উপস্থিতিতে কেন্দ্রে থাকা অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের সঙ্গে ছবি তোলার আগ্রহও দেখা যায় সাধারণ ভোটারদের মধ্যে।মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন। সকাল থেকে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন