৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আগামী ২৫ এপ্রিল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গেছে, শনিবার নির্ধারিত এ সফরে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, সফরকালে প্রধানমন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।
এদিকে, অদ্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ টেলিফোনে আমিরকে সফরের বিষয়ে অবহিত করেছেন বলে জানা যায়। প্রধানমন্ত্রীর সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে ফটিকছড়ি উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, আলোচনা ও প্রত্যাশা তৈরি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন