৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য তিনি গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে একজন নাইমা হায়দার।বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন