১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করার আহ্বান-মাসুম

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন বাংলাদেশের ইতিহাসকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কোন বিকল্প নেই। শহীদ জিয়ার আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসীম ত্যাগে বিএনপি আজ বাংলাদেশ রক্ষার আন্দোলন করছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরের মাথায় দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে রক্ষা করার জন্য এ মহুর্তে তারেক রহমান প্রয়োজন। তাই সারা বাংলাদেশে শহীদ জিয়ার আদর্শের প্রতীক, বাংলাদেশের জনগণের আস্থার জায়গা ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, কক্সবাজার-১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা-৮ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নোয়াখালী-৩ বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, চট্টগ্রাম-১০ সাঈদ আল নোমান, কক্সবাজার-৩ বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, চট্টগ্রাম-৫ বিএনপির সহ-সাংঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১৩ বিএনপির নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, রাঙ্গামাটি-২৯৯’র দীপেন দেওয়ান’র পক্ষে গণসংযোগকালে এ কথা বলেন। গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আহসান উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর কামাল, নির্বাচন পরিচালনা কমিটির সহ-প্রচার আফরোজা বেগম জলি, কেন্দ্রীয় সদস্য এড. গোলাম মোর্শেদ, মুহাম্মদ রবিউল হোসেন সম্রাট, সিফা হাসান, মামুনুর রশিদ, ইফতেখার হোসেন, রোকসানা বেগম, জান্নাতুল মাওয়া, মুহাম্মদ আইয়ুব খান, মুহাম্ম এফ আই রানা এবং সংসদীয় আসনের বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন